• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১৯: ৫৬
logo

Photo

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর টানা তৃতীয় আজ শনিবার কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি অফিস করেছেন। এদিন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিনও কার্যালয়ে উপস্থিত থেকে দাপ্তরিক কাজ করেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী দুপুর ১২টার দিকে কার্যালয়ে পৌঁছান। এরপর পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণ বিষয়ে তার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নার্গীস আক্তার।

পরে দুপুর আড়াইটার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানো এবং কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এদিকে দেশের ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতারের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যালয়ের দাপ্তরিক কাজ শেষে তিনি সেখানে যোগ দেবেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সবজি ও মাছ কিনতে বাজারে কৃষিমন্ত্রী, অবাক বিক্রেতারা

২

ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির ইফতার ও আলোচনা সভা

৩

অবৈধ মজুত-অতিমুনাফা ঠেকাতে মনিটরিং: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী

৪

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজার নারী: প্রতিমন্ত্রী

৫

ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত

সবজি ও মাছ কিনতে বাজারে কৃষিমন্ত্রী, অবাক বিক্রেতারা

সবজি ও মাছ কিনতে বাজারে কৃষিমন্ত্রী, অবাক বিক্রেতারা

৭ ঘণ্টা আগে
ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির ইফতার ও আলোচনা সভা

ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির ইফতার ও আলোচনা সভা

৯ ঘণ্টা আগে
অবৈধ মজুত-অতিমুনাফা ঠেকাতে মনিটরিং: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী

অবৈধ মজুত-অতিমুনাফা ঠেকাতে মনিটরিং: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী

১০ ঘণ্টা আগে