বাস চালক ও শ্রমিকদের চোখ পরীক্ষা করা হবে

Thumbnail image

দেশের সব গণপরিবহন চালক ও শ্রমিকদের চোখ পরীক্ষার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও ভিশন স্প্রিং বাংলাদেশ।

আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার ফুলবাড়িয়া বাস টার্মিনালে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ বলেন, পরিবহন শ্রমিকরা হলেন পরিবহন খাতের প্রাণ। তারা সুস্থ থাকলে সড়কে শৃঙ্খলা আসবে। তাই তাদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, দেশের গণপরিবহনের অনেক চালক ও শ্রমিক চোখের রোগে ভুগছেন। এতে বিভিন্ন সময় সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। আবার এ কারণে চালকরাও মানুষিক অসুস্থতায় ভোগেন। তাই দেশব্যাপী পরিবহন শ্রমিকদের চক্ষু পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শ্রমিকদের বিনামূল্যে চশমাও দেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত