• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: তাহের

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ২২
logo

Photo

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে বিএনপির এমপিরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, তবে জামায়াতে ইসলামীর সদস্যরা কোনো শপথই গ্রহণ করবেন না।

আজ মঙ্গলবার জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ হুঁশিয়ারি দিয়েছেন।

জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দুপুর ১২টায় আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। আমরা সেখানে যাব। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না।

কঠোর এই অবস্থানের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমরা মনে করি সংস্কারবিহীন সংসদ অর্থহীন। তাই সংস্কার প্রক্রিয়া নিশ্চিত না হলে কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়াটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রাখা হয়েছিল।

তবে সকালে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়েছেন, বিএনপি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। কারণ হিসেবে তিনি সংবিধানে এ-সংক্রান্ত বিধান না থাকার কথা উল্লেখ করেন।

বিএনপির এই অবস্থানের প্রেক্ষিতে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়া জামায়াতে ইসলামীর এ ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। 

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আগামীকাল চাঁদ দেখা গেলে পরশু থেকে রোজা শুরু

২

মির্জা আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

৩

শপথ গ্রহণ করলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী

৪

নির্বাসন থেকে সরকারপ্রধান হলেন তারেক রহমান

৫

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

সম্পর্কিত

আগামীকাল চাঁদ দেখা গেলে পরশু থেকে রোজা শুরু

আগামীকাল চাঁদ দেখা গেলে পরশু থেকে রোজা শুরু

৬ ঘণ্টা আগে