আমার শহর ডেস্ক

নাটোরের লালপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছোটবাদকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), একই এলাকার সেকেনের ছেলে মনির হোসেন (২৭) ও বাবুল হোসেন (২৫)।
আহতরা হলেন- বড়বাদকয়া গ্রামের ওয়াজেদের ছেলে মিঠুন (৩০), ভেলাবাড়িয়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে গোলাম রাব্বী, ফজলুর রহমানের ছেলে রাজিবুল ইসলাম (২৬), রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মজনু (৩৫), ছোট বাদকয়া গ্রামের বাবুল (৪০)।
লালপুর থানার ওসি মজিবুর রহমান জানান, লালপুরগামী একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাতে থাকা যাত্রী জাহিদুল ইসলাম নিহত ও ৬ জন আহত হন। পরে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মনিরুল ও বাবুল নামে আরও দুইজন মারা যান।
ওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ছাড়াও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।