• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৩: ৩৬
logo

Photo

দুর্গাপূজার টানা চার দিনের ছুটি ঘিরে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে গ্রামের পথে মানুষের ঢল নেমেছে। এতে আজ বুধবার দেশের দুই প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

বিশেষ করে কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় দীর্ঘসময় ধরে যানজট দেখা দিয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কেও একই পরিস্থিতি বিরাজ করছে। ভৈরব, নরসিংদী ও আড়াইহাজারের বিভিন্ন অংশে গাড়ি থেমে থেমে চলায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ছুটির কারণে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন সড়কে উঠেছে। এর সঙ্গে বৈরী আবহাওয়া যুক্ত হয়ে যানজটের মাত্রা আরও বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও চাপে নিয়ন্ত্রণে সময় লাগছে।

যাত্রীরা জানান, সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যেতে আধা ঘণ্টার মতো সময় লাগে। কিন্তু আজ একই দূরত্ব অতিক্রম করতে তিন থেকে চার ঘণ্টা লেগে যাচ্ছে।

এক যাত্রী বলেন, ‘প্রতি বছর পূজার ছুটিতে গ্রামে যাই। তবে এবার যানজট এত ভয়াবহ হয়েছে যে, কখন বাড়ি পৌঁছাতে পারব তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’

আরেক বাসযাত্রী অভিযোগ করে বলেন, ‘সিলেট যেতে সাধারণত ছয়-সাত ঘণ্টা লাগে। কিন্তু সকাল থেকে রওনা হয়ে এখনো নরসিংদী পার হতে পারিনি।’ ট্রাকচালক সাদেক মিয়া বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে জ্বালানি খরচ বাড়ছে, আবার মালিকদের চাপও সামলানো যাচ্ছে না।’

হাইওয়ে পুলিশের দাবি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে টিমগুলো কাজ করছে। তবে গাড়ির চাপ কমতে শুরু করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বিশ্বে বাংলাদেশি কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ সরকারের অন্যতম লক্ষ্য : কৃষিমন্ত্রী

২

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

৩

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

৪

বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

৫

সাংবাদিকতা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি

সম্পর্কিত

বিশ্বে বাংলাদেশি কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ সরকারের অন্যতম লক্ষ্য : কৃষিমন্ত্রী

বিশ্বে বাংলাদেশি কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ সরকারের অন্যতম লক্ষ্য : কৃষিমন্ত্রী

১১ মিনিট আগে
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

৩ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

৭ ঘণ্টা আগে