• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ০৬
logo

Photo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হবে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায়। চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রের জন্য ভোটের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। ভোট দিতে রাজধানী ছেড়ে নিজ নিজ এলাকায় গেছেন অনেকে।

নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবার ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ হবে। অংশ নিচ্ছে ৫০টি দল। মোট ২ হাজার ২৮ প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের। ২৭৩ জন স্বতন্ত্র। নারী প্রার্থী ৮৩ জন (দলীয়; ৬৩, স্বতন্ত্র; ২০)। পুরুষ ১ হাজার ৯৪৬ জন (দলীয় ১,৬৯২, স্বতন্ত্র: ২৫৩)। একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ নম্বর আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

সবগুলো আসন মিলিয়ে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে পুরুষ- ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ১ হাজার ২৩২ জন হিজড়া।

বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসক মিলিয়ে ৬৯ জন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯৮ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে সাধারণ কেন্দ্র ২১ হাজার ২৭৩ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ২১ হাজার ৫০৬টি।

ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন। তাদের মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা ৪২ হাজার ৭৭৯, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ২ লাখ ৪৭ হাজার ৪৮২ এবং পোলিং এজেন্ট ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবেন সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য। পুলিশ সদস্য ১ লাখ ৮৭ হাজার ৬০৩ এবং র‌্যাবের সদস্য ৯ হাজার ৩৪৯ জন। এ ছাড়া, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, আনসার ও বিএনসিসির সদস্যরাও নিয়োজিত থাকবেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শুক্রবার ঘোষণা হবে নির্বাচনের চূড়ান্ত ফল: ইসি সানাউল্লাহ

২

ভোটারদের কেন্দ্রে নিতে গাড়ি ব্যবহার করা যাবে না: ইসি

৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

৪

সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার

৫

আমি সরে দাঁড়াতে চাই: ঢাবি উপাচার্য

সম্পর্কিত

শুক্রবার ঘোষণা হবে নির্বাচনের চূড়ান্ত ফল: ইসি সানাউল্লাহ

শুক্রবার ঘোষণা হবে নির্বাচনের চূড়ান্ত ফল: ইসি সানাউল্লাহ

১১ ঘণ্টা আগে
ভোটারদের কেন্দ্রে নিতে গাড়ি ব্যবহার করা যাবে না: ইসি

ভোটারদের কেন্দ্রে নিতে গাড়ি ব্যবহার করা যাবে না: ইসি

১১ ঘণ্টা আগে
সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার

সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার

১৩ ঘণ্টা আগে
আমি সরে দাঁড়াতে চাই: ঢাবি উপাচার্য

আমি সরে দাঁড়াতে চাই: ঢাবি উপাচার্য

১৪ ঘণ্টা আগে