• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

মহা শিবরাত্রি কাল

স্বর্গ রায়
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ০৯
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ১০
logo

মহা শিবরাত্রি কাল

স্বর্গ রায়

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ০৯
Photo

সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শিবরাত্রি কাল। সনাতন ধর্মে মহা শিবরাত্রি হলো আধ্যাত্মিক সাধনা ও আত্মশুদ্ধির সর্বশ্রেষ্ঠ রাত। হিন্দু পঞ্জিকা অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় শিবরাত্রি। এই রাতে শিবের মাথায় জল ঢেলে পুণ্য লাভের জন্য প্রার্থনা করেন অবিবাহিত মেয়ে থেকে বিবাহিত নারীরা। শিবরাত্রির দিনের এই ব্রত শুধু মেয়েরাই নন ছেলেরাও এই ব্রত করতে পারেন। বলা হয়, শিবের মত বর প্রার্থনা করেন তারা। শিবের মত দৃঢ় পৌরুষ, সাফল্য ও সমৃদ্ধির কামনায় শিবরাত্রি পালন করেন অনেক পুরুষও। পুরাণ মতে, এই বিশেষ নিশীথ রাতেই মহাদেব ও দেবী পার্বতী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আবার অন্য মতে, এই রাতেই শিব লিঙ্গরূপে আবির্ভূত হয়ে ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন।

শিবরাত্রির ব্রতের বিশেষ কিছু নিয়ম আছে। এই ব্রত পালন শুরু হয় শিবরাত্রির আগের দিন থেকে এবং শেষ হয় শিবরাত্রির পরের দিন। ব্রত শুরু হওয়ার আগের দিন নিরামিষ খেতে হয়। ব্রতের দিন উপবাস থেকে গঙ্গাজল, দুধ, ঘি এবং মধু মাখিয়ে শিবলিঙ্গকে চার প্রহরে চার বার স্নান করাতে হয়। বেলপাতা, ধুতরো ফুল, আকন্দ ফুল, অপরাজিতা (নীল) ফুল এবং ফল-মিষ্টি নিবেদন করে শিবের আরাধনা করা এই ব্রতের নিয়ম। পরবর্তী দিন অতিথি ভোজন করিয়ে এই ব্রত উদযাপন সমাপ্ত হয়।

এদিনে কুমিল্লা শহরের বিভিন্ন মন্দির এবং হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে এ উৎসব আয়োজিত হয়। কুমিল্লা রামমালা, রানি দিঘির পাড় শিব মন্দির বা অন্যান্য পুরোনো শিব মন্দিরগুলোতে বিশেষ পুজা ও শিবলিঙ্গ অভিষেক অনুষ্ঠিত হয়। ভক্তরা উপবাস রেখে শিবের নাম জপ করেন এবং সারারাত জাগ্রত থেকে পূজা (নিশীথ পূজা) করেন। কিছু কিছু মন্দিরে শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং ক্ষুদ্র মেলা আয়োজিত হয়, যেখানে ভক্ত ও দর্শনার্থীরা ভিড় করেন। কুমিল্লার সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত ভক্তিভরে এই পবিত্র দিনটি পালন করে থাকেন।

বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উপলক্ষে তিন দিনের ঐতিহ্যবাহী 'শিব চতুর্দশী মেলা' অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল থেকে এ মেলা শুরু হয়। প্রতিবছর দিনটিতে চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বীরা তীর্থ করতে আসেন। এবারের মেলা শুরু হয়েছে সংসদ নির্বাচনের এক দিন পর।

তীর্থযাত্রীরা পাহাড়ের দীর্ঘ পথ পাড়ি দিয়ে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দিরে পৌঁছে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন। আয়োজকরা জানান, তীর্থযাত্রীরা ৩ হাজার ৫০০টি সিঁড়ির ধাপ বেয়ে প্রায় ১ হাজার ২৫০ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় উঠে মূল মন্দিরে পূজা দেন। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রাচীন এই মন্দিরে দেশ-বিদেশের লাখ লাখ সনাতন ধর্মাবলম্বী ভক্ত সমবেত হন। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম পবিত্র হিন্দু তীর্থস্থান হিসেবে পরিচিত।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মহা শিবরাত্রি কাল

২

এ বিজয় বাংলাদেশের। এ বিজয় গণতন্ত্রের। এই বিজয় গণতন্ত্রকামী জনগণের : তারেক রহমান

৩

বাবা মায়ের পর এবার ছেলের হাতে দেশ পরিচালনার অপেক্ষায় বাংলাদেশ

৪

আজ বসন্ত, মুগ্ধতা ছড়ানোর দিন

৫

পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখায় তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

সম্পর্কিত

১০ ঘণ্টা আগে
বাবা মায়ের পর এবার ছেলের হাতে দেশ পরিচালনার অপেক্ষায় বাংলাদেশ

বাবা মায়ের পর এবার ছেলের হাতে দেশ পরিচালনার অপেক্ষায় বাংলাদেশ

১২ ঘণ্টা আগে

১৩ ঘণ্টা আগে