শিক্ষকদের ৫ শতাংশ বাড়ি ভাড়া নিয়ে আলোচনা চলছে: শিক্ষা উপদেষ্টা

Thumbnail image

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, ‘শিক্ষকরা আমাদের শিক্ষাব্যবস্থার প্রাণ। আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। আমার মন্ত্রিসভার সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল।’

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ‘বর্তমানে শিক্ষক সংগঠনগুলো শতাংশভিত্তিক বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ অন্যান্য দাবি তুলেছেন। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী ৫ শতাংশ বৃদ্ধি (ন্যূনতম ২ হাজার টাকা) এখন আলোচনাধীন।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আমরা একটি আরও সম্মানজনক কাঠামোর দিকে যেতে পারব। সরকার শতাংশভিত্তিক বাড়িভাড়া বিষয়ে শিক্ষকগণের দাবীর প্রতি শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল।’

অধ্যাপক ড. সি আর আবরার বলেন, ‘সামর্থ্য অনুসারে শতাংশভিত্তিক বাড়িভাড়া প্রদানের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। একইসঙ্গে আমরা শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের দিকেও কাজ করছি—কারণ বেতন শুধু নয়, সম্মান ও সক্ষমতাও গুরুত্বপূর্ণ।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত