আমার শহর ডেস্ক

ঈদযাত্রার ভোগান্তি কমাতে সরকার নির্বাহী আদেশে আরো একদিন ছুটি ঘোষণা করায় এবারের রোজার ঈদে সব মিলিয়ে সাত দিনের অবকাশ পেয়ে গেল বাংলাদেশের মানুষ।
ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়।
মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, "১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত হয়েছে।"
এর ফলে সব সরকারি বেসরকারি অফিসে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিন ঈদের ছুটি থাকবে এবার।
চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটির কথা বলা হয়েছিল।
এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি থাকবে।
এখন ১৮ মার্চ ছুটি হওয়ায় ঈদের আগে ছুটি হবে চার দিন। কারণ ১৭ মার্চ শবে কদরের ছুটি। ফলে ঈদের আগে পরে মিলিয়ে মোট ছুটি হবে সাত দিন।