• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ
> কুমিল্লা

শালবন বিহার-ময়নামতি জাদুঘরে রাজস্ব আয় বৃদ্ধি

সাজিদুর রহমান, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১১: ৫৯
logo

Photo

কুমিল্লার শালবন বিহার ও ময়নামতি জাদুঘরে গত ২০২৪-২৫ অর্থবছরে তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আয় ইতিবাচক বৃদ্ধি পেয়েছে। টিকিট বিক্রি, পার্কিং, ইজারা ও অন্যান্য খাত থেকে আয় বাড়ার পাশাপাশি দর্শনার্থীর উপস্থিতিও আগের বছরের তুলনায় বেড়েছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে শালবন বিহার ও ময়নামতি জাদুঘর প্রত্ন এলাকা থেকে মোট রাজস্ব আয় হয়েছিল ১ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৮২১ টাকা। গত ২০২৪-২৫ অর্থবছরে শালবন বিহার ও ময়নামতি জাদুঘর প্রত্ন এলাকা থেকে মোট রাজস্ব আয় হয়েছে ১ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ৬৪৫ টাকা।

গত অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে তুলনামূলকভাবে রাজস্ব আয় বেড়েছে। চলতি অর্থবছরের আলোচ্য মাসে বিভিন্ন খাত থেকে রাজস্ব আয় হয়েছে ১১ লাখ ৫৯ হাজার ৭৮৪ টাকা। আর আলোচ্য মাস পর্যন্ত চলতি অর্থবছরের মোট ক্রমবর্ধমান রাজস্ব আয় দাঁড়িয়েছে ৫১ লাখ ৩৯ হাজার ৩৮০ টাকা। এর মধ্যে নতুন অর্থবছরে ময়নামতি জাদুঘরের প্রবেশ টিকেট বিক্রি থেকে এসেছে ৬ লাখ ৮৬ হাজার ২৬০ টাকা এবং শালবন বিহারের প্রবেশ টিকেট বিক্রি থেকে এসেছে ৪১ লাখ ২২ হাজার ৮৮০ টাকা।

এছাড়াও রাজস্ব আয়ের খাতগুলোর মধ্যে রয়েছে প্রকাশনা বিক্রয়, গাড়ি পার্কিং টিকিট বিক্রি, গাড়ি পার্কিং ভ্যাট, বিশ্রামাগার ভাড়া, স্যুটিং, স্যুটিং ভ্যাট, কর্মকর্তা ও কর্মচারীদের বাসাভাড়া বাবদ আয়।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লার শালবন বিহার ও ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান মো. শাহীন আলম জানান, 'দর্শনার্থীদের চাহিদা বিবেচনায় প্রতিবছর সেবা ও অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে। জাদুঘরের প্রদর্শনী আধুনিকায়ন, কিউআর কোড সংযোজন, তথ্যভিত্তিক ম্যাপ স্থাপন, নিরাপত্তা জোরদার এবং পার্কিং সুবিধা বাড়ানোর ফলে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে।'

তিনি আরও জানান, এই অর্থবছরে আলোচ্য মাসের রাজস্ব আয় (২৬ নভেম্বর, ২০২৫ হতে ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত) ১১ লাখ ৮৭ হাজার ২৮৪ টাকা হয়েছে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে রাজস্ব আয় তুলনামূলকভাবে বেড়েছে। তারঁ দাবি, গত অর্থবছরে জুলাইয়ের আন্দোলন, বন্যা ও নানা কারণে পর্যটকের সংখ্যা কম ছিল। তবে চলতি বছরে দর্শনার্থী ও পর্যটকের সংখ্যা বেড়েছে, সেই সঙ্গে রাজস্ব আয়ও বৃদ্ধি পেয়েছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি অর্থবছরের শেষ নাগাদ রাজস্ব আয় আরও বাড়বে বলেন তিনি ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শিক্ষা ব্যবস্থা মনিরুল হক চৌধুরী এমপির ‘কুমিল্লা কনসেপ্ট’ শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময়

২

ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

৩

সমাজ থেকে মাদক নির্মূলে শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : শিক্ষামন্ত্রী

৪

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

৫

পবিত্র মক্কা-মদিনায় হামলাচেষ্টায় বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে : ধর্মমন্ত্রী

সম্পর্কিত

শিক্ষা ব্যবস্থা মনিরুল হক চৌধুরী এমপির ‘কুমিল্লা কনসেপ্ট’ শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময়

শিক্ষা ব্যবস্থা মনিরুল হক চৌধুরী এমপির ‘কুমিল্লা কনসেপ্ট’ শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময়

২৭ মিনিট আগে
ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

৩ ঘণ্টা আগে

৪ ঘণ্টা আগে