• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ
> ঢাকা বিভাগ

পারিবারিক নিরাপত্তার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫: ৫৯
logo

Photo

নারায়নগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দিয়েছেন।

সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি তার পারিবারিক নিরাপত্তার কথা ভেবেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।

মাসুদুজ্জামান বলেন, আপনাদের অনেকেরই মন ভেঙে যাবে। আমি আসলে নির্বাচন করবো না। আমি উদ্বিগ্ন। আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমি জানি এটা কি পরিমাণ কষ্ট আপনাদের জন্য আশার জায়গা ছিল, আশাহত হতে হচ্ছে। এই সিদ্ধান্ত নেয়া আমার জন্য সহজ ছিলো না। ব্যক্তিগত কারণ এবং কিছু পারিপার্শ্বিক অবস্থার কারণে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি আরও বলেন, আমাকে ক্ষমা করে দিয়েন। একজন সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকবো। আমি জানি কি কাজ করতে যাচ্ছি। এটা অনেকেরই কাছে তীরে এসে ফিরে যাওয়ার মতো অবস্থা। আমার কাছেও এটা মনে হচ্ছে। অনেকেরই বুক ফেটে যাচ্ছে। আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আমার পরিবারকে সময় দিতে পারি না। অনেক রাত্র হয়ে যাওয়ায় কিন্তু নির্বাচনের কারণে আমি যেতে পারি না। আমার পরিবার চাচ্ছে না। আমার পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যতীত এবং ভীত। এর বাহিরেও কিছু নিরাপত্তা ইস্যু আছে। এটা বিশদ বর্ণনা দেওয়ার মতো নয়। পরিবেশটাই নেতিবাচক। সবকিছু বিবেচনা করে আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর মধ্যে নারায়ণগঞ্জের চারটি আসনে প্রার্থীর নাম রয়েছে। গত ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

এই তালিকায় থাকায় নারায়ণগঞ্জের চারটি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মাসুদুজ্জামান মাসুদের নামও ঘোষণা করা হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের তফশিল ঘোষণার পর তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

তার আগে, গত ২২ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

২

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

৩

সরকার একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক নগরব্যবস্থা গড়ে তুলতে চায়: গৃহায়ন ও পূর্তমন্ত্রী

৪

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান

৫

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

সম্পর্কিত

নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

৪ ঘণ্টা আগে
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

৬ ঘণ্টা আগে
সরকার একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক নগরব্যবস্থা গড়ে তুলতে চায়: গৃহায়ন ও পূর্তমন্ত্রী

সরকার একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক নগরব্যবস্থা গড়ে তুলতে চায়: গৃহায়ন ও পূর্তমন্ত্রী

১০ ঘণ্টা আগে

১ দিন আগে