• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাণিজ্য

বেড়েছে রেমিট্যান্স প্রবাহ, মার্চে রেকর্ড গড়তে যাচ্ছে

সাক্ষাৎকার
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ২১: ৫৩
logo

Photo

মার্চ মাসের প্রথম ১৯ দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ২২৫ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৮ দশমিক ৪ শতাংশ বেশি।

দেশিয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৭ হাজার ৪৭৪ কোটি ৪০ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৮৫ লাখ ডলার রেমিট্যান্স। যে হারে রেমিট্যান্স আসছে, তাতে করে মার্চে রেমিট্যান্সের নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রেমিট্যান্সের ধারা এভাবে অব্যাহত থাকলে মাস শেষে মোট রেমিট্যান্স ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে রেমিট্যান্স অর্জনে নতুন মাইলফলক অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ঈদ সামনে রেখে প্রবাসীরা ব্যাপক রেমিট্যান্স পাঠাচ্ছেন। গত বছরের তুলনায় এই রেমিট্যান্সের প্রবাহ অনেক বেশি।

গত বছর মার্চের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৬ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে অনেকাংশে।

ইতোমধ্যে ২০২৪-২৫ অর্থবছরে জুলাই থেকে ১৯শে মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্সের প্রবাহ দাঁড়িয়েছে ২ হাজার ৭৫ কোটি ডলার, যা গত ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১ হাজার ৬৩৪ কোটি ডলার। বর্তমান অর্থবছরে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২৭ শতাংশ।

এর আগে মার্চের প্রথম ১৫ দিনে দেশে ১৬৬ কোটি ডলার রেমিট্যান্স আসে। সে হিসাবে গত চার দিনে রেমিট্যান্স এসেছে ৫৯ কোটি ডলার। শুধু ১৯ মার্চই মোট রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ২০ লাখ ডলার।

দেশে মাসিক হিসাবে ২০২৪ সালের ডিসেম্বরে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। দ্বিতীয় সর্বোচ্চে আছে চলতি বছর ফেব্রুয়ারি মাসে অর্জিত ২৫৪ কোটি ডলার। যে হারে রেমিট্যান্স আসছে তাতে করে ঈদকে সামনে রেখে মার্চে ৩০০ কোটি ডলারে পৌঁছাতে পারে বলে ধারনা বিশেষজ্ঞদের।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ঈদ উপলক্ষে শেয়ারবাজার টানা ৭ দিন বন্ধ থাকবে

২

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে দেশে বেড়েছে ডলারের দাম

৩

ইউএস-বাংলা দুবাই থেকে ফিরিয়ে আনল ৩৭৮ জন বাংলাদেশিকে

৪

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ২৫ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় অনুমোদন

৫

মোবাইল ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমালো এনবিআর

সম্পর্কিত

ঈদ উপলক্ষে শেয়ারবাজার টানা ৭ দিন বন্ধ থাকবে

ঈদ উপলক্ষে শেয়ারবাজার টানা ৭ দিন বন্ধ থাকবে

৮ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে দেশে বেড়েছে ডলারের দাম

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে দেশে বেড়েছে ডলারের দাম

১ দিন আগে
ইউএস-বাংলা দুবাই থেকে ফিরিয়ে আনল ৩৭৮ জন বাংলাদেশিকে

ইউএস-বাংলা দুবাই থেকে ফিরিয়ে আনল ৩৭৮ জন বাংলাদেশিকে

৫ দিন আগে
রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ২৫ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় অনুমোদন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ২৫ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় অনুমোদন

২৫ জানুয়ারি ২০২৬