• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাণিজ্য

রেকর্ড গড়ার একদিন পর কমলো স্বর্ণের দাম

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ২১: ১১
logo

রেকর্ড গড়ার একদিন পর কমলো স্বর্ণের দাম

আমার শহর ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ২১: ১১
Photo

স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড গড়ার ২৪ ঘণ্টা পার না হতেই দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে কমেছে ১ হাজার ৩৮ টাকা।

রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সোমবার (১৪ এপ্রিল) বা বাংলা নববর্ষ পহেলা বৈশাখ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৩২ হাজার ৬৯০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি দাম হবে ১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকা।

এর আগে গত ১২ এপ্রিল, বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ১৮৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা নির্ধারণ করেছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য।

২০২৫ সালে এ নিয়ে ২১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ১৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬ বার কমানো হয়েছে। গত ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের মূল্য হালনাগাদ করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।

স্বর্ণের দামে এ পরিবর্তন হলেও রুপার দাম একই রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

২

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

৩

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

৪

অর্থনীতি পুনরুদ্ধারে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে সরকার: শামা ওবায়েদ

৫

চলতি অর্থবছরে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

সম্পর্কিত

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১৭ দিন আগে
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

০১ আগস্ট ২০২৬

২৬ জুলাই ২০২৬