• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

তনু হত্যাকান্ড

আসামি হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১১: ৪৪
logo

আসামি হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১১: ৪৪
Photo

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের ডিএনএ নমুনা গতকাল বৃহস্পতিবার সংগ্রহ করা হয়েছে। এখন সেটি মেলানো হবে।

মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ, ২০১৭ সালের মে মাসে তৎকালীন তদন্ত সংস্থা সিআইডি তনুর পোশাক থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা জানিয়েছিল। সে সময় ডিএনএ প্রোফাইল তৈরি হলেও সন্দেহভাজনদের সঙ্গে নমুনা ম্যাচিং (মেলানো) করা হয়নি। এবারই প্রথম কারও নমুনা ম্যাচিংয়ের জন্য সংগ্রহ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে আটক করেন পিবিআইয়ের সদস্যরা। এরপর তাঁকে তনু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত বুধবার বিকেলে কুমিল্লার আদালতে আনা হয়। কুমিল্লার ১ নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুমিনুল হকের আদালতে তাঁকে হাজির করা হয়। তখন বিচারকের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। হাফিজুর রহমান ২০২৩ সালে সেনাবাহিনী থেকে অবসরে গেছেন। তনু হত্যার সময় কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন তিনি।

এর আগে ৬ এপ্রিল ১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হকের আদালতে হাজির হন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তরিকুল ইসলাম। আদালতের তলবের পরিপ্রেক্ষিতে তিনি কুমিল্লায় আসেন। এ সময় তিনি মামলার অগ্রগতি জানানোর পাশাপাশি হত্যাকান্ডের জড়িত সন্দেহে তিনজনের ডিএনএ নমুনা মেলানোর আবেদন করেন। আদালত তাঁর আবেদনে সম্মতি দেন। ওই তিনজনের একজন হলেন হাফিজুর। অপর দুজন হলেন ঘটনার সময় কুমিল্লা সেনানিবাসে কর্মরত সার্জেন্ট জাহিদ ও সিপাহী (সৈনিক) জাহিদ।

মামলার তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, হাফিজুর রহমানকে বুধবার কুমিল্লার আদালতে হাজির করার আগেই ঢাকায় সিআইডির ফরেনসিক ল্যাবে তাঁর ডিএনএন নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএ ম্যাচ করে দেখার কাজ এরই মধ্যে শুরু করেছে সিআইডি। তবে এটির ফল পেতে কিছুটা সময় লাগবে। পেলে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী হাফিজুরকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। পরদিন তাঁর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৪ এপ্রিল ও ১২ জুন দুই দফা ময়নাতদন্ত প্রতিবেদনে তনুর মৃত্যুর কারণ খুঁজে না পাওয়ার তথ্য জানায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ।

এই হত্যাকান্ডের শেষ ভরসা ছিল ডিএনএ রিপোর্ট। ২০১৭ সালের মে মাসে সিআইডি তনুর পোশাক থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিল। এ ছাড়া তনুর মায়ের সন্দেহ করা তিনজনকে ২০১৭ সালের ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সিআইডির একটি দল ঢাকা সেনানিবাসে জিজ্ঞাসাবাদ করেছিল। তবে ওই সময়ে তাঁদের নাম গণমাধ্যমকে জানায়নি সিআইডি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সার্জেন্ট জাহিদ ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করলেই তনু হত্যার রহস্য উদঘাটন হবে: তনুর বাবা

২

আসামি হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ

৩

ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে জড়াল ‘বহিরাগত’ শিবির নেতাকর্মীরা, আহত ১৫

৪

হাইকোর্ট থেকে সরিয়ে দেওয়া হলো সেই বিচারপতিকে

৫

আধুনিক ও বাসযোগ্য নগর বিনির্মাণে কর্মপরিকল্পনা

সম্পর্কিত

সার্জেন্ট জাহিদ ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করলেই তনু হত্যার রহস্য উদঘাটন হবে: তনুর বাবা

সার্জেন্ট জাহিদ ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করলেই তনু হত্যার রহস্য উদঘাটন হবে: তনুর বাবা

২৭ মিনিট আগে
ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে জড়াল ‘বহিরাগত’ শিবির নেতাকর্মীরা, আহত ১৫

ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে জড়াল ‘বহিরাগত’ শিবির নেতাকর্মীরা, আহত ১৫

৭ ঘণ্টা আগে
হাইকোর্ট থেকে সরিয়ে দেওয়া হলো সেই বিচারপতিকে

হাইকোর্ট থেকে সরিয়ে দেওয়া হলো সেই বিচারপতিকে

২১ ঘণ্টা আগে