কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মনিরুল

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনিরুল আলম। তিনি তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ) পদের দায়িত্ব প্রদান করা হলো। গত ৫ মে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আম্বিয়া সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ১০ এপ্রিল সংসদে পাস হয়। ৫ এপ্রিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদকে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি তিনি বরিশাল বিভাগীয় কমিশনার হন। ওই কারণে পদটি শূন্য হয়। পরে মনিরুলকে দায়িত্ব দেওয়া হয়।

৫ মের আদেশে অফিস আদেশে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক স্থায়ী চেয়ারম্যান পদায়ন না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

আদেশে আরও বলা হয়, কুমিল্লাকে একটি পরিকল্পিত, আধুনিক ও আকর্ষণীয় নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অফিস স্থাপন, জনবল নিয়োগসহ প্রয়োজনীয় কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করতে হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত