• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৯: ৫৯
logo

Photo

কুমিল্লা নগরের কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৩১৮টি মোবাইল সিমসহ বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। এ সময় অভিযুক্ত এক ভিওআইপি ব্যবসায়ী পালিয়ে যান।

আজ বুধবার র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে র‌্যাব-১১-এর একটি বিশেষ আভিযানিক দল নগরের কাপ্তান বাজার এলাকায় অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানের সময় মো. আবু সাঈদ চৌধুরী নামে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অভিযানে তার বাসা থেকে ৮ হাজার ৩১৮টি মোবাইল সিম, দুইটি সিম বক্স, দুইটি মনিটর, দুইটি সিপিইউ, দুইটি রাউটার, একটি ল্যাপটপ, একটি পিসি ও দুইটি কিবোর্ড উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, পলাতক আবু সাঈদ চৌধুরী (৩৪) নগরের কাপ্তান বাজার এলাকার আব্দুল মতিন চৌধুরীর ছেলে। তিনি একটি অবৈধ ভিওআইপি চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে লাইসেন্স ছাড়াই এ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ছাড়া, সফটওয়্যারভিত্তিক সুইচের মাধ্যমে আন্তর্জাতিক কল রাউটিং, সরকারের কর ও রাজস্ব ফাঁকি এবং অবৈধভাবে পেমেন্ট ও রিচার্জ সেবা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

র‌্যাব-১১ জানায়, পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২৫৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

২

কুমিল্লায় ছেলে শিশুকে ধর্ষণ শেষে হত্যা

৩

মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা

৪

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২৫৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২৫৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

৪ ঘণ্টা আগে

৬ ঘণ্টা আগে