• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লায় মহাসড়কের পাশে কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার

‘শান্ত ছেলে’ বুলেট বৈরাগীকে কে বা কারা হত্যা করল জানতে চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৮: ০৪
logo

Photo

‘শান্ত ছেলে’ বুলেট বৈরাগীকে কে বা কারা হত্যা করল জানতে চায় পরিবার। পরিবারটির দাবি, দ্রুত হত্যাকারীদের খুঁজে বের করতে হবে। কারা কোন উদ্দেশ্যে বুলেটকে হত্যা করেছে সেটিও জানতে চায় পরিবার। আজ সকালে কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকার ভাড়া বাসার ফ্ল্যাটে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এমন প্রশ্ন জানা গেছে।

গতকাল শনিবার সকালে ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার নন্দনপুর সংলগ্ন আইরিশ হিল হোটেলের পাশে কুমিল্লার কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) লাশ পাওয়া যায়। বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাবুপাড়া এলাকার বাসিন্দা সুশীল বৈরাগী ও নীলিমা বৈরাগীর একমাত্র সন্তান।

কুমিল্লার কাস্টমস অফিস ও পানপট্টি এলাকার বাসিন্দারা বলেছেন, বুলেট বৈরাগী একজন স্মার্ট অফিসার ছিলেন। তাঁর কোনো শত্রু নেই। এমন টগবগে তরুণকে কারা মারল?

বুলেটের মা নীলিমা বৈরাগী বলেন, আমরা খুবই সাধারণ পরিবারের মানুষ। বুলেটের বাবা কৃষক ছিলেন। আমি বহু কষ্ট করে ছেলেকে মানুষ করেছি। তার জন্য জীবনে কোনোদিন বিচার আসেনি। আমাদের শান্ত ছেলে বুলেট।

বুলেটের স্ত্রী উর্মি হীরা বলেন, শিশুপুত্র অব্যয় বৈরাগীর কি হবে? আমার কি হবে? আমাদের বিয়ের বয়স চার বছর। ছেলেটার বয়স আগামীকাল এক বছর হবে। কে আমার সাজানো গুছানো সংসারটা ভেঙে দিল? সেই রাতে কি হয়েছিল ওর সাথে? আমি জানতে চাই?

বুলেটের চাচা অমূল্য বৈরাগী বলেন, পরিবারের শান্ত ছেলে ছিল বুলেট।

এদিকে এ ঘটনায় শনিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন বুলেটের মা নীলিমা বৈরাগী। পুলিশ আজ পর্যন্ত এ ঘটনার কোনো কারণ উদঘাটন করতে পারেনি।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, পুলিশের একাধিক দল এ নিয়ে কাজ করছে। তদন্তে বেরিয়ে আসবে সব।

বুলেট ৪১তম বিসিএস নন—ক্যাডার পদে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে যোগদান করেন। এরপর সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে। বিবিরবাজার থেকেই ১ এপ্রিল চট্টগ্রামে গেছেন ৪৪তম বনিয়াদি প্রশিক্ষণে। চাকরির সুবাদে তিনি কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকার ওই ভাড়া বাসায় থাকতেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২৫৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

২

কুমিল্লায় ছেলে শিশুকে ধর্ষণ শেষে হত্যা

৩

মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা

৪

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২৫৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২৫৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

১০ ঘণ্টা আগে

১২ ঘণ্টা আগে