• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লায় টানা তিনদিন ধরে ২ গ্রুপে সংঘর্ষে আহত ৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৮: ৩২
logo

Photo

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রুপের মধ্যে টানা তিনদিন ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে। ভাঙচুর করা হয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ আছেন দুইজন।

গত বৃহস্পতিবার থেকে শনিবার বিকেল পর্যন্ত টানা সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আজ রোববার ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে এ ঘটনার কয়েকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

এক মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, তরুণরা মাথায় হেলমেট পরে প্রতিপক্ষকে ঢিল ছুড়ছে। কারো হাতে বড় ছোরা, একজনকে গুলি করতে দেখা যায়। ঢিল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় লেগে গ্যাস ভাঙ্গার শব্দ হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ চর্থার থিরাপুকুর পাড় ও জিনাপুকুর পাড় পাশাপাশি এলাকা। দুই এলাকার তরুণদের দুইটি পক্ষ কথা কাটকাটি থেকে বিবাদে জড়িয়ে পড়ে। তাদের বিবাদে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হওয়ায় সংঘর্ষে এলাকাবাসীও জড়িয়ে পড়েন। পরবর্তীতে তারা জিনাপুকুর পাড়ের নয়ন গ্রুপ ও থিরাপুকুর পাড়ের স্বপন গ্রুপের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। দফায় দফায় হামলা, পাল্টা ধাওয়া ও গুলির ঘটনায় দুই পুকুর পাড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পক্ষ থানায় অভিযোগ করেছে। এ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই শহিদদের স্মরণ

২

জুলাই শহিদ দিবস উপলক্ষে ইস্টার্ন মেডিকেল কলেজে নানা কর্মসূচি পালন

৩

কোনো অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না: কৃষিমন্ত্রী

৪

পুণ্যার্থীদের মাঝে ফল ও শীতল পানীয় বিতরণ

৫

কুমিল্লায় পালিত হলো জুলাই শহীদ দিবস

সম্পর্কিত

কুমিল্লায় শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই শহিদদের স্মরণ

কুমিল্লায় শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই শহিদদের স্মরণ

১ ঘণ্টা আগে
জুলাই শহিদ দিবস উপলক্ষে ইস্টার্ন মেডিকেল কলেজে নানা কর্মসূচি পালন

জুলাই শহিদ দিবস উপলক্ষে ইস্টার্ন মেডিকেল কলেজে নানা কর্মসূচি পালন

১৫ ঘণ্টা আগে
কোনো অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না: কৃষিমন্ত্রী

কোনো অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না: কৃষিমন্ত্রী

১৭ ঘণ্টা আগে