• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লায় হাম আতঙ্ক, হাসপাতালে ভর্তি ২১ শিশু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১১: ৩৬
logo

Photo

কুমিল্লায় হামের প্রাদুর্ভাব বেড়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হাম আক্রান্ত ২১ জন হাসপাতালে ভর্তি থাকার তথ্য পাওয়া গেছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হননি। গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন আলী নূর বশীর আহমেদ।

তিনি বলেন, গত এক মাসে জেলায় ৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮জনের শরীরে হামের সংক্রমণ ধরা পড়েছে। সাম্প্রতিক সময়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আক্রান্তদের শনাক্ত করে তাদের বাড়িতে গিয়ে টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

হামে আক্রান্ত হয়ে কেউ মারা গেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকায় কুমিল্লার তিন শিশু মারা গেছে। তারা হামে মারা গেছে কি না আমরা তা নিশ্চিত হতে পারিনি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৮ থেকে ৩০ মার্চ পর্যন্ত ১২ দিনে হাম আক্রান্ত ২৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং উন্নত চিকিৎসার জন্য ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে ১৫ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও অন্যান্য হাসপাতালে ভর্তি রযেছেন ৬জন।

এদিকে হাম ছড়িয়ে পড়ার খবরে কুমিল্লা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শিশু সন্তানের মা-বাবারা ব্যাপক উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা সীমান্তে ৩৩ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ

২

কুমিল্লায় শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই শহিদদের স্মরণ

৩

জুলাই শহিদ দিবস উপলক্ষে ইস্টার্ন মেডিকেল কলেজে নানা কর্মসূচি পালন

৪

কোনো অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না: কৃষিমন্ত্রী

৫

পুণ্যার্থীদের মাঝে ফল ও শীতল পানীয় বিতরণ

সম্পর্কিত

কুমিল্লা সীমান্তে ৩৩ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা সীমান্তে ৩৩ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ

১ ঘণ্টা আগে
কুমিল্লায় শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই শহিদদের স্মরণ

কুমিল্লায় শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই শহিদদের স্মরণ

৬ ঘণ্টা আগে
জুলাই শহিদ দিবস উপলক্ষে ইস্টার্ন মেডিকেল কলেজে নানা কর্মসূচি পালন

জুলাই শহিদ দিবস উপলক্ষে ইস্টার্ন মেডিকেল কলেজে নানা কর্মসূচি পালন

১৯ ঘণ্টা আগে

১ দিন আগে