• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

সকাল বেলার পাখি হয়ে আছেন ‘নগর কবি’ ফখরুল হুদা হেলাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৯: ৩৭
logo

Photo

চার বছর আগে কবি ফখরুল হুদা হেলাল গত হয়েছেন। কিন্তু রেখে গেছেন অমলিন স্মৃতি। স্মরণ সভায় সেই স্মৃতির ঝাঁপিই মেলে ধরেন তাঁর সাহচর্যে থাকা নানা পেশার মানুষ। তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ বুধবার বিকেল থেকে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এক সভা হয়। এতে নগর কবি ফখরুল হুদা হেলালকে নিয়ে নানা ধরনের স্মৃতিচারণ করেন তাঁর সময়ের সেরা বন্ধু ও সুহৃদরা। অনুষ্ঠানে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

কবি ফখরুল হুদা হেলাল সংসদের সভাপতি অধ্যক্ষ মো. শামীম হায়দারের সভাপতিত্বে ওই সভা হয়। এতে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, সংগঠক ফখরুল ইসলাম রচি, অধ্যক্ষ শফিকুর রহমান, ড. আলী হোসেন চৌধুরী, ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, অধ্যক্ষ বিধান চন্দ, সাংবাদিক নীতিশ সাহা, নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, ডা. ইকবাল আনোয়ার, বশির উল আনোয়ার, বদরুল হুদা জেনু, কবি খায়রুল আহসান মানিক, সফিকুল বোরহান, বিজন দাস, সাইয়িদ মাহমুদ পারভেজ, আবদুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, শিক্ষক রতন ভৌমিক প্রণয়, কবি হালিম আবদুল্লাহ, সাবেক খেলোয়াড় রফিকুল ইসলাম সোহেল, চন্দন দাস, টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর ও আমার শহর পত্রিকার সম্পাদক গাজীউল হক সোহাগ । স্বাগত বক্তব্য দেন সংসদের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন।

বক্তারা বলেন, কবি ফখরুল হুদা হেলাল ছিলেন ভয়ানক আমুদে মানুষ। তাঁর আবেগ ছিল বেশি। যা কিছু করতেন সত্য বলতেন। এই শহরে কবি হেলাল নাটক করেছেন। সংগঠন করেছেন। কবিতা লিখেছেন। কবিদের নিয়ে কবিতা পড়ার আয়োজন করেছেন। কবিতাই ছিল তাঁর ধ্যানজ্ঞান।

তাঁর কবিতার বইগুলোর নাম ছিল সুন্দর । জোড়া টিকটিকি, ঈশ^রের পৌরসভা, অনামিকায় প্রবাল, তোমার হাতে খাব ও পপির চিঠির শেষ অংশ। অবসরে তিনি সুরা পড়তেন, মোনাজাত ধরতেন।

ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, কবি ফখরুল হুদা হেলাল ছিলেন এই শহরের কবি। কুমিল্লা শহরের কবি। তিনি যা বিশ্বাস করতেন তা বলতেন।

বক্তারা বলেন, কবি হেলাল রিকশায় চলতেন। তাঁর চলনে বলনে ভাব ছিল। লম্বা চুল, সুঠাম দেহ, ভরাট কন্ঠ। শেষ জীবনে স্ত্রীকে হারিয়ে তাঁর যাপিত জীবনে ছন্দ হারান। কিন্তু ছোট ভাই বদরুল হুদা জেনুর দায়িত্বশীল ভূমিকা তাঁকে উজ্জীবিত করেছিল। কবিতা বাংলার আহবায়ক, সে আমি তুমি ও নাটক করেছেন তিনি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২৫৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

২

কুমিল্লায় ছেলে শিশুকে ধর্ষণ শেষে হত্যা

৩

মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা

৪

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২৫৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২৫৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

৪ ঘণ্টা আগে

৬ ঘণ্টা আগে