কুমিল্লা ক্লাব বৈশাখী স্নুকার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মাহির ও রানাসর্আপ সাইফুল

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা ক্লাবের সেরা খেলা স্নুকারে চ্যাম্পিয়ন হয়েছেন মাহির শাহরিয়ার। তিনি ৪-২ ফ্রেমে হারিয়েছেন আরেক কৃতী খেলোয়াড় মো. সাইফুল ইসলামকে। গতকাল শনিবার সন্ধ্যায় ওই খেলা শুরু হয়। শেষ হয় রাত আনুমানিক ১০ টায়। ওই খেলা উপভোগ করেন ক্লাবের সিনিয়র ও জুনিয়র সদস্যরা। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল।

এ সময় ক্লাবের সিনিয়র সদস্য মহিউদ্দিন আহমেদ, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হোসেন শাকিল, অর্থ সম্পাদক আতিকুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক মো. জহিরুল হক জেন্টু, মাহিরের বাবা ক্লাব সদস্য সুলতান শাহরীয়ার, ক্লাব সদস্য তপন সেনগুপ্ত, মাহাবুব আলম বাবু, সাজ্জাদুল কবীর, জিয়াউল হক লিটু, রাসেল আহমেদ চৌধুরী, ফয়সাল বারী মজুমদার মুকুল, কাউছার খান, মিজানুর রহমান গোলদার , সানি, শাওন ও রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলা নববর্ষ উপলক্ষে প্রথমবারের মতো স্নুকার প্রতিযোগিতা হয়। এতে পৃষ্ঠপোষকতা করেছেন নসুয়া টেলিকমের সত্বাধিকারী কুতুব উদ্দিন শাওন।

আয়োজকেরা জানিয়েছেন, সাত ফ্রেমের খেলা ছিল ফাইনালে। প্রথম দুই ফ্রেমে পিছিয়ে থেকেও দারুণ কামবেক করেন কুমিল্লা ক্লাবের তরুণ খেলোয়াড় মাহির শাহরিয়ার। তিন থেকে ছয় পর্যন্ত টানা চার ফ্রেম জিতে তরুণ এই খেলোয়াড় অভিজ্ঞ ও পুরানো খেলোয়াড় প্রকৌশলী সাইফুলকে পরাজিত করেন। ফাইনালে মাহির ৪-২ ব্যবধানে পরাজিত করেন প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলামকে।

ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল বলেন, বাংলা নববর্ষকে কেন্দ্র করে এই আয়োজন করা হয়। আয়োজনটি গুছানো, সুন্দর ছিল। ভালো খেলা হয়েছে, সবাই উপভোগ করেছেন। ক্ষণে ক্ষণে এই ধরনের প্রতিযোগিতা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত