বাঙ্গরা প্রতিনিধি

গ্রাম দিয়ে শহর আলোকিত করার প্রত্যয়ে গড়ে ওঠা তিতাস নদীর অববাহিকায় অবস্থিত, দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অধ্যাপক আবদুল মজিদ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজের মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজিত এ নবীন বরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের মাঝো উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ মশিউর রহমানের সঞ্চালনায় এবং কলেজের প্রিন্সিপাল ফেরদৌস আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক সচিব মিজানুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা গোলাম মহিউদ্দিন এবং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান। পরে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তারা বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মাধ্যম নয়। একজন শিক্ষার্থীকে আদর্শ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম প্রধান হাতিয়ার। জীবনে সফল হতে হলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করতে হবে।
তারা আরও বলেন, অধ্যাপক আবদুল মজিদ কলেজ দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিয়ে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গ্রাম থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে তাদের জ্ঞান ও মেধার বিকাশ ঘটানোর মাধ্যমে সমাজ ও দেশ গঠনে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, কলেজজীবন শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের প্রতি মনোযোগী হতে হবে।
প্রধান অতিথি শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। সভাপতির বক্তব্যে কলেজের প্রিন্সিপাল ফেরদৌস আহমদ চৌধুরী নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। তিনি কলেজের শিক্ষা কার্যক্রম ও শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থী সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, নবীন শিক্ষার্থীসহ অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নবীন বরণ অনুষ্ঠানটি নতুন শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে। পরে ধর্মমন্ত্রী ও কলেজ পরিবার সবার বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন।