বাঙ্গরা প্রতিনিধি

কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ ৩ জন কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার রামচন্দ্রপুর জায়েদ আলী মার্কেট থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কুমিল্লা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায়, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক সহযোগিতায় ও বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রত্যক্ষ তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন - উপজেলার রামচন্দ্রপুর দিগলদী গ্রামের মূত আব্দুল বারি মিয়ার ছেলে মো. কামাল মিয়া (৩৫) , মির্জাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. ফয়সাল (২৪), একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে সফিকুল ইসলাম (২৫) তাদেরকে তল্লাশি করে ১০ পিস ইয়াবাসহ আটক করেছে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আলম জানান, এক বিশেষ অভিযানে এস আই রিয়াজুল মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল জায়েদ আলী মার্কেটে অভিযান পরিচালনা করে ইয়াবাসসহ তাদেরকে আটক করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ রোবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে বাঙ্গরা বাজার থানা পুলিশের এমন জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।