• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ

সাবেক ও বর্তমান সহকর্মীদের মাঙ্গলিক সংবর্ধনায় সিক্ত অধ্যক্ষ শিবতোষ নাথ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩৪
logo

Photo

সাবেক ও বর্তমান সহকর্মীদের মাঙ্গলিক সংবর্ধনায় সিক্ত কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিবতোষ নাথ। আজ বৃহস্পতিবার তাঁর শেষ কর্মদিবস উপলক্ষে কলেজ শিক্ষক পরিষদ ঘটা করে তাঁকে বিদায় জানায়। এ উপলক্ষে এ কলেজে সাবেক কয়েকজন অধ্যক্ষ, সাবেক শিক্ষক ও বর্তমান শিক্ষকেরা একত্রে জড়ো হন। ছিলেন শিবতোষ নাথের সাবেক কর্মস্থলের সহকর্মীরাও। এর আগে কলেজের শিক্ষার্থী ও বিএনসিসি সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। ফুল ছিটিয়ে তাঁকে বিদায় দেন।

এ উপলক্ষে দুপুরে কলেজ শিক্ষক মিলনায়তনে নবাগত অধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নিখিল চন্দ্র রায়, বর্তমান অধ্যক্ষ শিবপ্রসাদ দাসগুপ্ত, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক শাহ এমরান, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নবীদুল হক ও মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহাদাত হোসেন ও আমার শহরের সম্পাদক গাজীউল হক সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ শিবতোষ নাথের সহধর্মিনী মিতা রানী রায় ও বড় ছেলে শৌভিক দেবনাথ ধ্রুব। উপস্থিত ছিলেন নতুন অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেনের সহধর্মিনী কামরুন নাহার ও মেয়ে শ্রাবণী।

অধ্যক্ষ শিবতোষ নাথ ১৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। ১৯৯৩ সালের ১৭ নভেম্বর তিনি প্রভাষক পদে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজে জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক পদে যোগদান করেন। ১৯৯৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০০০ সালের ২৭ মে পর্যন্ত তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিষয়ের প্রভাষক ছিলেন। কর্মজীবনে তিনি সিলেটের এমসি কলেজ, পাবনা সরকারি মহিলা কলেজ, লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ, ভোলা সরকারি কলেজ, দেবীদ্বার সরকারি সুজাত আলী সরকারি কলেজ, চট্টগ্রামের সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ, কুমিল্লা শিক্ষাবোর্ড ও বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে চাকরি করেন। তিনি দেবীদ্বার সরকারি সুজাত আলী কলেজে পাঁচ বছরের মতো অধ্যক্ষ ছিলেন। বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে ২০১৮ সালের ৮ জুলাই থেকে গতকাল পর্যন্ত অধ্যাপক শিবতোষ নাথ অধ্যক্ষ ছিলেন। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে তাঁর সহকর্মীরা জানিয়েছেন।

অধ্যক্ষ শিবতোষ নাথ বলেন, কর্মজীবনে চেষ্টা করেছি দায়িত্ব সঠিকভাবে পালন করতে। কতটুকু পালন করতে পেরেছি তা সহকর্মী ও শিক্ষার্থীরা বলতে পারবেন। পারিবারিক দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি তা সহধর্মিনী ও সন্তানেরা বলতে পারবেন। তবে কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। সহকর্মীদের এমন ভালোবাসা আমাকে কৃতজ্ঞতায় রাখল।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লার পথসভায় জনসমাগমের প্রস্তুতি

২

ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিষপানে ২৩৩ জনের আত্মহত্যার চেষ্টা

৩

সাবেক ও বর্তমান সহকর্মীদের মাঙ্গলিক সংবর্ধনায় সিক্ত অধ্যক্ষ শিবতোষ নাথ

৪

ফলাফলভিত্তিক শিক্ষা মডেল বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচি

৫

শিশুকে ধর্ষণের পর হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সম্পর্কিত

কুমিল্লার পথসভায় জনসমাগমের প্রস্তুতি

কুমিল্লার পথসভায় জনসমাগমের প্রস্তুতি

৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিষপানে ২৩৩ জনের আত্মহত্যার চেষ্টা

ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিষপানে ২৩৩ জনের আত্মহত্যার চেষ্টা

৩ ঘণ্টা আগে
ফলাফলভিত্তিক শিক্ষা মডেল বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচি

ফলাফলভিত্তিক শিক্ষা মডেল বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচি

১৯ ঘণ্টা আগে