বরুড়া প্রতিনিধি

কুমিল্লার বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ রোববার বরুড়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।
অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নূরু, কোষাধ্যক্ষ ইলিয়াস আহমদ, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের সহসভাপতি সেলিম মিয়াজী, বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গাজী মমিনুল হক লিটন ও সাংগঠনিক সম্পাদক ফারভেজ মোশাররফ।
অনুষ্ঠানে বরুড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৫৭ জন দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার সরকারি সহায়তার চেক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কায়সার আলম সেলিম বলেন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের এমপি ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের উদ্যোগে সরকারের পক্ষ থেকে বরাদ্দ এনে বরুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চিকিৎসা ও জীবিকা নির্বাহের জন্য আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। এই সহায়তার মাধ্যমে অসচ্ছল মানুষের চিকিৎসা ব্যয় মেটানো ও দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সরকারি সহায়তা প্রকৃত অসহায় ও প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সমাজের দরিদ্র, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি বলেন, সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সরকারের বরাদ্দকৃত অর্থ যাতে সঠিকভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে উপজেলা প্রশাসন গুরুত্ব দিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।