পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারকবাদ জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানদের মোবারকবাদ জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।

তিনি বলেন, সমগ্র বিশ্বে শান্তি, মানবতা ও কল্যাণের বাণী প্রচারকারী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন ইসলামের ইতিহাসে এক গৌরবময় ও যুগান্তকারী ঘটনা। তাঁর মহান আদর্শ, শিক্ষা ও জীবনাদর্শ সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশিকা হিসেবে বিরাজমান।

হযরত মুহাম্মদ (সা.)-এর এই মহিমান্বিত আগমনকে স্মরণীয় করে রাখতে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করে থাকে।

এই পুণ্যময় দিবস উপলক্ষে বিশ্বের সকল মুসলিম ভাই-বোন এবং বিশেষ করে কুমিল্লা দক্ষিণ জেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের জীবনে অফুরন্ত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন এবং রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ার তাওফিক দান করুন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত