বরুড়া প্রতিনিধি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কুমিল্লা- ৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, সরকারে আছি বলে সংগঠন যেন হারিয়ে না যায়। সংগঠনের গঠনতন্ত্র মেনে সবাইকে কাজ করতে হবে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও চাঁদাবাজি দুর করতে হবে। দলের বদনাম হয়, এমন কোনো কাজ করা যাবে না। এক্ষেত্রে যত বড় নেতাই হোন না কেন, ছাড় দেব না।
আজ শুক্রবার বিকেলে ৪টায় বরুড়া উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপি, কৃষকদল, ওলামা দল ও শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমের সভাপতিত্বে ওই সাংগঠনিক সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সহসভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এদিকে আজ শনিবার বিকেল তিনটায় বরুড়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা হবে দলীয় কার্যালয়ে।