বরুড়া প্রতিনিধি

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বরুড়া থানার কাজী নাজমুল হক। গত মাসের কর্মমূল্যায়নে ভূতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতি হিসেবে তাঁকে স্মারক করা হয় সম্প্রতি কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে বরুড়া থানার ওসি কাজী নাজমুল হকের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়েছে, তিনি 'জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ক্যাটাগরি (খ)-তে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। স্মারকে সম্মাননাদাতা হিসেবে কুমিল্লা জেলা পুলিশের পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নাম রয়েছে। বরুড়া থানার ওসি কাজী নাজমুল হকের দায়িত্ব পালনকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, আসামি গ্রেপ্তার এবং অপরাধের রহস্য উদঘাটনে থানার পুলিশের তৎপরতা দেখা গেছে।
সম্প্রতি বরুড়ার চিতজ্ঞায় আলোচিত হত্যা মামলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত এবং প্রধান আসামিকে গ্রেপ্তারের ঘটনাতেও বরুড়া থানা পুলিশের ভূমিকা উঠে এসেছে।
সম্মাননা পাওয়ার বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, এই স্বীকৃতি আমার একার নয়, বরুড়া থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। পুলিশ সুপার মহোদয়ের এই সম্মাননা আমাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।