বরুড়ায় চিকিৎসকের বাড়িতে ডাকাতি

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের সাহাপুর প্রাইমারি স্কুল ও মোগলট্রিট সংলগ্ন এলাকায় এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসক বিজয় ও তাঁর স্ত্রী বাড়িতে থাকা অবস্থায় ডাকাতরা বাড়ির কেসি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা ২ থেকে ৩ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

এদিকে, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ডাকাতির ঘটনায় মোটরসাইকেলটি ব্যবহৃত হয়ে থাকতে পারে। মোটরসাইকেলটির মালিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল পাওয়া গেছে এবং ওই মোটরসাইকেলের মালিককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে সাহাপুর এলাকায় আরেকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এছাড়া সাহাপুর বাজারে আজাদ কাপড় বিতানেও চুরির ঘটনা ঘটে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত