এমডি আজিজুর রহমান, বরুড়া

কুমিল্লার বরুড়ায় মরহুম এ কে এম আবু তাহেরের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বরুড়া উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ ও বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সহসভাপতি ও বরুড়া বাজার কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নূরু, পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান হানিফ, উপজেলা যুবদলের সহসভাপতি সেলিম মিয়াজি ও সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ।
এছাড়াও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খন্দকার জাফর ইকবাল এবং বরুড়া উপজেলা ক্রীড়া কমিটির সদস্য ও পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাদ্দাম উপস্থিত ছিলেন।
সভায় টুর্নামেন্টের সার্বিক আয়োজন, মাঠ প্রস্তুতি, অংশগ্রহণকারী দল, উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, কুমিল্লা জেলার ১৮টি উপজেলা ও কুমিল্লা মহানগরের দলগুলো এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আগামী বুধবার দুপুর ২ টায় তলাগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলা খেলবে বরুড়া ও নাঙ্গলকোট উপজেলা।
মরহুম এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতায় এবং ইলেভেন স্টার ক্লাব, কুমিল্লার সার্বিক সহযোগিতায় এ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
উল্লেখ্য, আয়োজকদের প্রকাশিত দলীয় তালিকা অনুযায়ী টুর্নামেন্টে কুমিল্লার বিভিন্ন উপজেলা ও কুমিল্লা সিটির দল অংশগ্রহণ করবে।
দলগুলোকে গ্রুপ ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’-এই চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে লালমাই, হোমনা, চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ ও সদর দক্ষিণ। গ্রুপ ‘বি’-তে রয়েছে লাকসাম, বরুড়া, বাঙ্গরা, ব্রাহ্মণপাড়া ও দাউদকান্দি। গ্রুপ ‘সি’-তে রয়েছে বুড়িচং, আদর্শ সদর, মুরাদনগর, লাকসাম ও তিতাস। গ্রুপ ‘ডি’-তে রয়েছে চান্দিনা, মেঘনা, কুমিল্লা সিটি ও দেবীদ্বার।