• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

শিশুকে ধর্ষণের পর হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪৬
logo

Photo

কুমিল্লার বরুড়ায় ধর্ষণের পর ৯ বছরের শিশুকে হত্যার ঘটনায় মো. জসিম উদ্দিনকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মাজহারী।

মামলার অভিযোগে বলা হয়, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ত। পরীক্ষা শেষে সে পাশের গ্রাম পূর্ব গজারিয়ায় খালার বাড়িতে বেড়াতে আসে। ২০২২ সালের ১৪ ডিসেম্বর বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্দেহ হওয়ায় প্রতিবেশী জসিমকে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পাশের বাঁশঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মাজহারী বলেন, জসিম শিশুটিকে বাড়ির পাশের একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা সবাইকে বলে দেওয়ার ভয় দেখালে জসিম শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে মরদেহ বাঁশঝাড়ে ফেলে রাখেন। পরে বরুড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। জসিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

শিশুর মা বলেন, আমার মেয়েকে জসিম নিষ্ঠুরভাবে দম বন্ধ করে হত্যা করেছে। আমার দুই মেয়ের মধ্যে বড় ছিল। আমার কলিজার ধনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আমরা আসামির মৃত্যুদণ্ড চেয়েছি। সে আমার মেয়েকে যেভাবে হত্যা করেছে, আমিও তার মৃত্যু চাই।’

তিনি আরও বলেন, আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়ে আমরা হাইকোর্টে আবেদন করব।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লার পথসভায় জনসমাগমের প্রস্তুতি

২

ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিষপানে ২৩৩ জনের আত্মহত্যার চেষ্টা

৩

সাবেক ও বর্তমান সহকর্মীদের মাঙ্গলিক সংবর্ধনায় সিক্ত অধ্যক্ষ শিবতোষ নাথ

৪

ফলাফলভিত্তিক শিক্ষা মডেল বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচি

৫

শিশুকে ধর্ষণের পর হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সম্পর্কিত

কুমিল্লার পথসভায় জনসমাগমের প্রস্তুতি

কুমিল্লার পথসভায় জনসমাগমের প্রস্তুতি

৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিষপানে ২৩৩ জনের আত্মহত্যার চেষ্টা

ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিষপানে ২৩৩ জনের আত্মহত্যার চেষ্টা

৩ ঘণ্টা আগে
সাবেক ও বর্তমান সহকর্মীদের মাঙ্গলিক সংবর্ধনায় সিক্ত অধ্যক্ষ শিবতোষ নাথ

সাবেক ও বর্তমান সহকর্মীদের মাঙ্গলিক সংবর্ধনায় সিক্ত অধ্যক্ষ শিবতোষ নাথ

১৮ ঘণ্টা আগে

১৯ ঘণ্টা আগে