এমডি আজিজুর রহমান, বরুড়া

কুমিল্লার বরুড়ায় পানিতে পড়ে জুনাইরা ও তাসলিমা নামে ১৮ মাস বয়সী জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বাড়ির পাশে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। নিহত দুই শিশু শাকপুর ইউনিয়নের কাঁছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলার সময় কোনো একপর্যায়ে দুই শিশু পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করে পানিতে দেখতে পান। উদ্ধার করে দ্রুত বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জমজ দুই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।