বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লার বরুড়ায় উপজেলা ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি হয়েছে।

আজ বুধবার বরুড়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসায় এ উপলক্ষে আলোচনা সভা, দরুদ পাঠ ও নাতে রাসূল (সা.) পরিবেশন হয়।

এতে স্থানীয় আলেম-ওলামা, রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার জন্য তাঁর অবদানের ওপর আলোচনা করা হয়। বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বরুড়া পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয় ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত