• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

বরুড়া প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২০: ২৪
logo

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

বরুড়া প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২০: ২৪
Photo

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। এ বছর বরুড়া উপজেলায় ২২১৯ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ২৫৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। তাদের মধ্যে ১১১টি ট্যালেন্টপুল ও ১৫৪টি সাধারণ গ্রেডের। উপজেলায় সবচেয়ে ভালো ফল করে বরুড়া পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে থেকে ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৫ জন ট্যালেন্টপুল ও ৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি পায়। বরুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৮ জন ট্যালেন্টপুল, ও ৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে দ্বিতীয় স্থান অর্জন করে। পাশাপাশি মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ জন ট্যালেন্টপুল ও ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর বরুড়া উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ২,২১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ২৫৫ জন বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।

ফলাফলে দেখা গেছে, বরুড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতেও শিক্ষার্থীরা এ ধারা অব্যাহত রেখে আরও ভালো ফলাফল অর্জন করবে।

এ বিষয়ে বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, এবারের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। আমরা আশা করি, আগামী বছর আরও বেশি শিক্ষার্থী বৃত্তি অর্জন করবে এবং শিক্ষার মান উন্নয়নে সবাই আন্তরিকভাবে কাজ করবে।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি বলেন, এ বছর যারা ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে, তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। এ সাফল্য ধরে রাখতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করছি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাহ্মণপাড়ায় মাদক ও চুরির ঘটনায় গ্রেপ্তার ২

২

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

৩

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

৪

দেবীদ্বারে শিক্ষক ও শিক্ষার্থী গ্রেপ্তার

৫

চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বিতরণ

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়ায় মাদক ও চুরির ঘটনায় গ্রেপ্তার ২

ব্রাহ্মণপাড়ায় মাদক ও চুরির ঘটনায় গ্রেপ্তার ২

৪২ মিনিট আগে
ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

১ ঘণ্টা আগে