বরুড়ায় যানজট নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভা

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বরুড়া বাজারের যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসন, সাংবাদিক, বাজার ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি।

উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস আহমদ, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক আলম মোল্লা, বরুড়া বাজার জুয়েলারি সমিতির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় বরুড়া বাজারের যানজট নিরসনের লক্ষ্যে প্রতিটি স্পটে রাস্তার ওপর গাড়ি পার্কিং না করে নির্ধারিত স্থানে যাত্রী উঠানামা করা, ফুটপাত দখল করে সবজি ও ফল বিক্রি না করাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত