• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

বরুড়া বাজারে একই রাতে দুই দোকানে চুরির অভিযোগ

এমডি আজিজুর রহমান, বরুড়া
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৪৭
logo

Photo

কুমিল্লার বরুড়া বাজারে একই রাতে দুটি দোকানে চুরির অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ভোরে বরুড়া পশ্চিম বাজারের আলো ইলেক্ট্রিক ও গভীর রাতে গনি মিয়া রোডের ভানু এন্টারপ্রাইজে এ চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, আলো ইলেক্ট্রিক দোকান থেকে ক্যাবলসহ বিভিন্ন মালামাল ও নগদ টাকা নিয়ে যায় চোরেরা। অপরদিকে ভানু এন্টারপ্রাইজ থেকে নগদ টাকা, দামি সিগারেটসহ বিভিন্ন কনফেকশনারী পণ্য চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বরুড়া বাজারে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়, আলো ইলেক্ট্রিক দোকানের ভেতরে শব্দ শুনে সন্দেহ হলে দোকানদারকে ফোন করে ডেকে এনে দোকান খোলা ও বিষয়টি যাচাই করা হয়। এছাড়া ভানু এন্টারপ্রাইজের ঘটনাস্থলেও গিয়ে খোঁজখবর নেওয়া হবে।

বাজার কমিটির পক্ষ থেকে আরও বলা হয়, চুরি প্রতিরোধে পাহারাদারের সংখ্যা বাড়ানো হয়েছে এবং বাজারের তদারকি জোরদার করা হয়েছে। পাশাপাশি পুলিশের নিয়মিত টহল বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাজার কমিটির ভাষ্য অনুযায়ী, অধিকাংশ চুরির ঘটনা দোকানের পেছনের অংশ অথবা ওপরের চাল খুলে সংঘটিত হচ্ছে। ফলে দোকানের সামনের অংশে কোনো ধরনের ভাঙচুরের চিহ্ন না থাকায় অনেক সময় বিষয়টি তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। এরপরও চুরি প্রতিরোধে বাজার কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রেখেছে বলে জানানো হয়।

চুরির ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, বিষয়টি তদন্ত করে দেখছি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ঘটা করে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায়

২

বিকেলে ইউপি নির্বাচন করার ঘোষণা, রাতে বুক ব্যথায় মারা গেছেন বিএনপি নেতা খোকন

৩

বরুড়ায় পা বাঁধা অবস্থায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

৪

বরুড়া বাজারে একই রাতে দুই দোকানে চুরির অভিযোগ

৫

বরুড়ায় পানিতে ডুবে জমজ দুই শিশুর মৃত্যু

সম্পর্কিত

ঘটা করে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায়

ঘটা করে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায়

২ ঘণ্টা আগে