নিজস্ব প্রতিবেদক

শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের সাবেক সভাপতি, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহেরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০মিনিটে মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজ মিলনায়তনে আলোচনা ও দোয়া অনুষ্ঠান হয়।
এতে কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আবদুল কাইয়ুম সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সমাজসেবক গোলাপ খান, সাবেক প্রভাষক কামরুল হাসান ভূঁইয়া ও সিনিয়র প্রভাষক পাপিয়া আক্তার।
অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম বলেন, মুহাম্মদ আবু তাহের ছিলেন শিক্ষানুরাগী, ভদ্র মানুষ। জনগণের কল্যাণে তিনি কাজ করেছিলেন। মৃত্যুর ছয় বছর পরেও তিনি মানুষের কাছে এখনও জনপ্রিয়। এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠানে তিনি সাহায্য করতেন। মুহাম্মদ আবু তাহেরের পর তাঁর ছোট ভাই সাবেক সংসদ সদস্য মুহাম্মদ আবু জাহের মানুষের জন্য কাজ করছেন। তিনিও এলাকায় উন্নয়নমূলক কাজ করছেন।
২০২০ সালের ১৬ সেপ্টেম্বর মুহাম্মদ আবু তাহের মারা যান।