ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবন ও জনউপদ্রব বা মাতলামির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার থানার পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন-ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী এলাকার শাহীন মিয়া (৩৫), গঙ্গানগরের মিজান ভান্ডারী (৫২), চারিপাড়া এলাকার সাকিবুল হাসান (১৯), মো. সজীব (১৯) ও মো. তোফাজ্জল (২১)। এছাড়া পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার গাজীপুর এলাকার মো. আল-আমিন (২২) ও মো. শাকিল (২২) এবং সিলেটের বিশ্বনাথ উপজেলার জাহারগাঁও এলাকার রুমেল খাঁ (৩৬), কামালপুরের বাবুল মিয়া (৩৪) ও পশ্চিম চান্দশির কাপনের মো. তুহিন মিয়া ওরফে শামীম মিয়া (৩১) ।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদকসেবন ও মাতলামির অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।