• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২০: ২৪
logo

৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২০: ২৪
Photo

ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত আরও দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের অনন্তপুর জামে মসজিদের উত্তর পাশের ব্রিজের ওপর একটি অভিযান পরিচালনা করে পুলিশ। সেখান থেকে ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা মাদক বিক্রেতাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের টেকনাফ থানার মোচনী পাড়া রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল জলিলের ছেলে জিয়াউর রহমান (২৩) এবং একই পরিবারের আইনের সহিত সংঘাতে জড়িত শিশু আব্দুল আমিন (১৫)।

অন্যদিকে আজ শুক্রবার মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগর গ্রামের ফারুক হোসেনকে (২২) মাদক সেবনের দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জামতলী গ্রামের মো. শামছুল হককে (৪২) ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত জিরো টলারেন্স অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত চার আসামির মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের সাজার আওতায় আনা হয়েছে এবং অন্য দুই রোহিঙ্গা আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কওে আদালতে প্রেরণ করা হচ্ছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ইয়াবাসহ আটক ছাত্রদলের আহবায়ক আজীবন বহিষ্কার

২

কুমিল্লার শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগ নিতে হবে: মনিরুল হক চৌধুরী

৩

কোনাে মহিলা ডাক্তারকে ম্যাডাম/ স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না !

৪

অটোরিকশা চালক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

৫

৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক

সম্পর্কিত

ইয়াবাসহ আটক ছাত্রদলের আহবায়ক আজীবন বহিষ্কার

ইয়াবাসহ আটক ছাত্রদলের আহবায়ক আজীবন বহিষ্কার

১ ঘণ্টা আগে
কুমিল্লার শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগ নিতে হবে: মনিরুল হক চৌধুরী

কুমিল্লার শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগ নিতে হবে: মনিরুল হক চৌধুরী

২ ঘণ্টা আগে

৩ ঘণ্টা আগে