ব্রাহ্মণপাড়ায় মাদক ও চুরির মামলায় গ্রেপ্তার ৩

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরি ও মাদক মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। আজ রোববার উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানাধীন মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চুরি মামলার আসামি টুটুল ওরফে মো. তারিকুল মিয়া ওরফে টুটুল ভূঁইয়াকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে মাধবপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত টুটুল মাধবপুরের বাসিন্দা । পৃথক আরেক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ২৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান সুমন নামে মাদকসেবীকে গ্রেপ্তার করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের আদালতে নিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে মো. সুমন (২৪) নামের এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্ত সুমন উপজেলার চান্দলা ইউনিয়নের হুরারপাড় গ্রামের বাসিন্দা ।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত