ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার নাইঘর নোয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জাকিয়া আক্তার নাইঘর নোয়াপাড়া গ্রামের টাইলস মিস্ত্রি জুয়েল মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে শিশু জাকিয়া বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে তাকে আর দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখা যায়। সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জাকিয়াকে মৃত ঘোষণা করেন।

একমাত্র অবোধ কন্যাসন্তানের এই অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিষ্পাপ শিশুটির এ বিদায়ে পুরো নাইঘর নোয়াপাড়া এলাকায় শোকের মাতম চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত