• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

বিচ্ছেদের পর অন্যত্র বিয়ে

দুই কন্যাশিশুকে রাস্তায় ফেলে গেলেন মা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১২: ৩৬
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১২: ৩৮
logo

দুই কন্যাশিশুকে রাস্তায় ফেলে গেলেন মা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১২: ৩৬
Photo

​ব্রাহ্মণপাড়ায় চিপস কিনে দেওয়ার কথা বলে দেড় ও পাঁচ বছর বয়সী দুই মেয়ে শিশুকে সড়কের পাশে ফেলে রেখে গেছেন মা।

গতকাল রোববার দুপুরে উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকার রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ফেলে রেখে যাওয়া শিশু দুটি হলো দেড় বছর বয়সী রোজা এবং তার বড় বোন পাঁচ বছর বয়সী ইসরাত। তারা উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের মো. নাছির ও জেসমিন দম্পতির মেয়ে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় শিশু দুটিকে একা দাঁড়িয়ে কাঁদতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাদের মধ্যে পাঁচ বছর বয়সী ইসরাত জানায়, তাদের মা চিপস কিনে দেওয়ার কথা বলে সেখানে নিয়ে আসেন এবং পরে কোথায় যেন চলে গেছেন আর ফিরে আসেননি। পরে শিশু দুটির পরিচয় শনাক্ত ও স্বজনদের খুঁজে পেতে স্থানীয় কয়েকজন তাদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি ও ভিডিও দেখে শিশু দুটির এক চাচি দ্রæত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত হয়ে শিশু দুটিকে তার জিম্মায় হস্তান্তর করেন।

​শিশুদের চাচি স্থানীয় লোকজনকে জানান, শিশু দুটির বাবা নাছির কুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালান। তারা আগে কুমিল্লা শহরেই বসবাস করতেন। তবে চার মাস আগে নাছির ও জেসমিনের মধ্যে বিচ্ছেদ ঘটে। এরপর তাদের মা অন্যত্র বিয়ে করেন।

​ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে শিশুদের চাচি মোবাইলে শিশু দুটির মা জেসমিনের সঙ্গে কথা বলেন। ফোনে জেসমিন জানান, তিনি ইচ্ছে করেই শিশুদের ফেলে গেছেন এবং তাদের আর ফিরিয়ে নেবেন না। এদিকে শিশু দুটির বাবাকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে কী কারণে শিশু দুটিকে এভাবে রাস্তায় ফেলে যাওয়া হলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে মা-বাবার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

​এ বিষয়ে দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান ভ‚ঁইয়া রিপন বলেন, বিষয়টি আমি শুনেছি। জানতে পেরেছি, বাচ্চা দুটির মা-বাবার বিচ্ছেদ হয়ে যাওয়ার কারণে তাদের মা ব্রাহ্মণপাড়া সদরে রেখে কুমিল্লা চলে গেছেন। বর্তমানে শিশু দুটি তাদের এক স্বজনের কাছে নিরাপদে রয়েছে।

​ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। স্থানীয় এক চিকিৎসক আমাকে ফোন করেছিলেন। তবে পরিবারের লোকজন ওই চিকিৎসকের দোকানে চলে আসায় তাদের কাছেই দুই শিশুকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি

২

দুই কন্যাশিশুকে রাস্তায় ফেলে গেলেন মা

৩

ওমরার উদ্দেশে বের হয়ে হুতিদের হামলায় নিহত নাঙ্গলকোটের নাসরুল্লাহ

৪

সেই রাতে বাসার কাছে এসেছিল তাজমিন, গেইটে ছিল তালা

৫

চান্দিনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

সম্পর্কিত

চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি

চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি

১ ঘণ্টা আগে

১৮ ঘণ্টা আগে