• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়ায় হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২০: ১৬
logo

Photo

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মেয়ের শ্বশুরবাড়িতে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বাদশা মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামাই, শ্বশুর ও শাশুড়িসহ তিন জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে।

গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

নিহত বাদশা মিয়ার স্ত্রী ঝর্ণা বেগম ও স্বজনদের অভিযোগ, প্রায় এক বছর আগে ধর্মীয় রীতি অনুযায়ী তাঁদের মেয়ে ময়না আক্তারের সঙ্গে দেবীদ্বার উপজেলার রঘুরামপুর গ্রামের মহিউদ্দিনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ময়নার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন।

স্বজনেরা জানান, মঙ্গলবার দুপুরে ময়নাকে তাঁর শ্বশুরবাড়িতে রেখে শ্বশুর মতিন মিয়া, শাশুড়ি ঝর্ণা বেগম ও ননদের স্বামী হৃদয় নাল্লা গ্রামে বাদশা মিয়ার বাড়িতে আসেন। সেখানে শুক্রবার অন্তঃসত্ত্বা ময়নার শ্বশুরবাড়িতে দাওয়াত দেওয়া নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটি শুরু হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে মতিন মিয়া বাদশা মিয়ার গলা চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই বাদশা মিয়ার মৃত্যু হয় বলে দাবি স্বজনদের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ঝর্ণা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

স্টুডেন্ট ওয়ার্ল্ড কুমিল্লা শাখার উদ্বোধন

২

মরিচে সিঁদুরের রং ব্যবহার করায় জরিমানা

৩

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক

৪

ব্রাহ্মণপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা কাউসার মাহমুদ গ্রেপ্তার

৫

আবু তাহের ফাউন্ডেশনের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সম্পর্কিত

স্টুডেন্ট ওয়ার্ল্ড কুমিল্লা শাখার উদ্বোধন

স্টুডেন্ট ওয়ার্ল্ড কুমিল্লা শাখার উদ্বোধন

৬ ঘণ্টা আগে