• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে আগুনে পুড়ল ৫ দোকান

ক্ষয়ক্ষতি ৫০ লাখ টাকা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২০: ১৫
logo

ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে আগুনে পুড়ল ৫ দোকান

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২০: ১৫
Photo

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মধ্যরাতে এক অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

গতকাল রোববার মধ্যরাতে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রাম কেন্দ্রীয় মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মার্কেটের 'নোহা ভ্যারাইটিজ স্টোর' নামের একটি মুদি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে গাউছিয়া ভেটেরিনারি হাউসের মালিক নূরে আলম সিদ্দিকীর প্রায় ১৫ লাখ টাকা, সুলতান খেলার ঘর ভ্যারাইটিজ স্টোরের মালিক নাহিদ ইসলাম সুজনের প্রায় ১৫ লাখ টাকা এবং নোহা ভ্যারাইটিজ স্টোরের মালিক এনামুল হকের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুনে আরও দুটি দোকান আংশিক পুড়ে ১০ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, সংবাদ পেয়েই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের তাৎক্ষণিক শুকনো খাবার সহায়তা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম জানান, খবর পেয়ে সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন

২

তিতাসে ভাঙারি ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

৩

কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

৪

চৌদ্দগ্রামে ভবন ভাঙার সময় নারী শ্রমিকের মৃত্যু

৫

কুমিল্লা পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন

১০ ঘণ্টা আগে
তিতাসে ভাঙারি ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

তিতাসে ভাঙারি ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১১ ঘণ্টা আগে

১৪ ঘণ্টা আগে