ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার মোট ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার আসামি, চুরি মামলার পলাতক আসামি, নিয়মিত মামলার আসামি এবং দুই মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চুরি মামলার আসামি মো. রাসেল (২৫), মো. সোলেয়মান ওরফে সালমান (২২) ও মো. জালাল উদ্দিন ওরফে জালাল (৩৫)। এ ছাড়া একটি নিয়মিত মারামারি ও হত্যাচেষ্টা মামলার আসামি মো. আবুল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। এদিকে পৃথক আরেকটি অভিযানে সিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়াকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত সব আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত