• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ২২: ২০
logo

Photo

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার সৌদি আরবের জুবাইল শহরে এ হামলার ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সৌদি আরবে কর্মরত বাংলাদেশি আল আমিন নামে এক ব্যক্তি সজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর জুবাইল শহরে সংঘটিত ক্ষেপণাস্ত্র হামলায় সজিব ঘটনাস্থলেই নিহত হন। তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহতের চাচাতো ভাই মো. আলাউদ্দিন জানান, পরিবারের সচ্ছলতার আশায় সজিব প্রায় চার মাস আগে দেশে এসেছিলেন। পরে আবার সৌদি আরবে ফিরে যান। কিন্তু প্রবাসে কর্মরত অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় তার অকাল মৃত্যু হলো। সজিবের স্ত্রী, বাবা-মা ছাড়াও প্রায় তিন বছর বয়সী একটি শিশু সন্তান রয়েছে।

আলাউদ্দিন আরও জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনরা চরম অসহায় হয়ে পড়েছেন। তারা সরকারের কাছে সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

এদিকে সজিবের মরদেহ দেশে ফিরিয়ে আনা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা ও প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মানুষের জীবন বদলে দেয় শিক্ষকেরা

২

চান্দিনায় শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৩

কুমিল্লায় সিএনজি পাম্পের ক্যাসকেড রুমে আগুন

৪

তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান

৫

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত

সম্পর্কিত

মানুষের জীবন বদলে দেয় শিক্ষকেরা

মানুষের জীবন বদলে দেয় শিক্ষকেরা

৫ ঘণ্টা আগে
চান্দিনায় শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

চান্দিনায় শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৬ ঘণ্টা আগে