ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

কাদা আর খানাখন্দে ভরা রাস্তায় যেন হেঁটে চলারও উপায় নেই। চার মাস ধরে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। বার বার প্রতিশ্রুতি দিয়েও জনপ্রতিনিধিরা সড়কটি মেরামত করেননি—এমন ক্ষোভ থেকে শেষ পর্যন্ত রাস্তায় শুয়ে ও হামাগুড়ি দিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন ইমন হোসেন নামের স্থানীয় এক যুবক। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া থেকে বালিনা সড়কটিতে এ প্রতিবাদের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহালক্ষ্মীপাড়া হয়ে বালিনা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় মাদ্রাসায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। তবে গত চার মাস ধরে সড়কটির অবস্থা মারাত্মক শোচনীয় রূপ নিয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদা ও ছোট-বড় গর্তে একাকার হয়ে পড়ে, ফলে সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
প্রতিবাদকারী যুবক ইমন হোসেন বলেন, এই সড়ক দিয়ে কোনো মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এখানে যাতায়াতকারী মানুষ আজ বড্ড অসহায়। ভোটের আগে চেয়ারম্যান-মেম্বাররা সড়কটি মেরামতের আশ্বাস দিলেও পাস করার পর আর তাঁদের দেখা মেলে না। তাই বাধ্য হয়ে প্রতিবাদ জানিয়েছি।
সড়কের বেহাল দশা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বালিনা গ্রামের ব্যবসায়ী আউয়াল মিয়া। তিনি বলেন, আমি প্রতিদিন ব্যবসায়িক কাজে এই রাস্তা দিয়ে যাতায়াত করি। এখন রাস্তার অবস্থা এতটাই খারাপ যে মানুষ তো দূরের কথা, গরু-ছাগল হাঁটাও কঠিন হয়ে পড়েছে। দ্রুত রাস্তাটি সংস্কারে আমরা প্রশাসনের জোরালো হস্তক্ষেপ দাবি করছি।
জনদুর্ভোগের বিষয়টি স্বীকার করে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী গোলাপ হোসেন ভূঁইয়া জানান, ১ কিলোমিটার সড়ক মেরামতের জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে, বাকি দুই কিলোমিটার অংশও দ্রুত টেন্ডারের আওতায় আনা সম্ভব হবে।