ব্রাহ্মণপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা কাউসার মাহমুদ গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশি অভিযানে মো. কাউছার ওরফে কাউসার মাহমুদ (২৬) নামের সাবেক এক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের এক বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া কাউসার মাহমুদ উপজেলার

ব্রাহ্মণপাড়া পূর্বপাড়ার মো. আবু জাহেরের ছেলে। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

কাউসার মাহমুদের বিরুদ্ধে চলতি বছরের ২১ ফেব্রæয়ারি ব্রাহ্মণপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত