• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়ায় দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষে ৭ যাত্রী গুরুতর আহত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ২০: ৫২
logo

Photo

কুমিল্লার ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের চান্দলা চারিপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

আজ রোববার দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চারিপাড়া সড়কে দ্রুতগতির একটি সিএনজি ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাহনই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ১০ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে তিন জন বাড়ি ফিরে গেলেও গুরুতর আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

গুরুতর আহত ব্যক্তিরা হলেন—উপজেলার ধান্যদৌল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রুহুল আমিন, সিদলাই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী জোহরা বেগম, দীর্ঘভূমি গ্রামের সফিকুল ইসলামের ছেলে খন্দকার শাহজালাল ও তাঁর স্ত্রী মমতাজ বেগম, চান মিয়ার ছেলে মনজুরুল ইসলাম, সাহেবাবাদ গ্রামের নিয়ত আলীর ছেলে আবদুল জলিল এবং দুলালপুর গ্রামের তাহরিন হোসেনের স্ত্রী শিল্পী আক্তার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর আহত সাতজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জুথি প্রকাশ বিশ্বাস জানান, সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাঁদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

২

চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

৩

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

৪

চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার ঘর পুড়ে ছাই

৫

শেষ মুহূর্তে প্রতিমায় রং তুলির আঁচড়

সম্পর্কিত

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

৯ ঘণ্টা আগে