নিজস্ব প্রতিবেদক

ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে সীমান্ত অতিক্রম করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন পুলিশের দুই সদস্য। তাঁদের কখন হস্তান্তর করা হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের ফিরিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাজ করছে। পুলিশের সদস্যরা হলেন- এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বিজিবির মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। তবে কখন পতাকা বৈঠক হবে কিংবা কোথায় তাঁদের হস্তান্তর করা হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল পুলিশের একটি দল। দুটি সিএনজিচালিত অটোরিকশায় থানার পাঁচ কনস্টেবল ও একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ওই অভিযানে অংশ নেন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাঁকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান ভুলবশত সীমান্ত অতিক্রম করেন। একপর্যায়ে কয়েকজন ভারতীয় নাগরিক তাঁকে আটক করেন। পরে টহল দলের নেতৃত্বে থাকা এএসআই ইমরান হোসেন তাঁকে ছাড়িয়ে আনতে গেলে তাঁকেও আটক করা হয়।
ওসি মো. ফারুক হোসেন বলেন, পরে সেখানে উপস্থিত বিএসএফ সদস্যদের ডেকে এনে আটক দুই পুলিশ সদস্যকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় টহল দলের অপর চার সদস্য নিরাপদ দূরত্বে সরে গিয়ে পুলিশ ও বিজিবিকে বিষয়টি জানান।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ৬০ বিজিবির একটি সূত্র জানিয়েছে, আটক দুই পুলিশ সদস্যকে হস্তান্তরের বিষয়ে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। শুক্রবার দিনের যেকোনো সময় তাঁদের হস্তান্তর করা হতে পারে।
আশাবাড়ি সীমান্ত এলাকাটি ভৌগোলিক অবস্থানের কারণে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের ক্ষেত্রে সংবেদনশীল। সেখানে অভিযান চালানোর সময় সীমান্ত চিহ্নিত করা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভ্রান্তিতে পড়তে হয়।
এর আগে ২০১৯ সালের ১০ অক্টোবর সকালে একই এলাকার ২০৫৯ নম্বর মেইন পিলারসংলগ্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালাতে গিয়ে ভুলবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে র্যাবের একটি দল। এ সময় বিএসএফ সদস্যরা র্যাবের সদস্য রিদান বড়ুয়া, আবদুল মজিদ ও ওয়াহিদকে আটক করে স্থানীয় একটি বিএসএফ ক্যাম্পে নিয়ে যান। তাঁদের সঙ্গে থাকা স্থানীয় দুই সোর্সকেও আটক করা হয়েছিল।
পরে বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে আট ঘণ্টা পর তাঁদের হস্তান্তর করা হয়।